মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক মাছ চাষীদের মাঝে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন মৎস্য চাষীদের মধ্যে ২৫ কেজি করে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।

মৎস্য খাদ্য বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মৎস্য বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাহনেওয়াজ সিরাজী, কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মোঃ সহিদুর রহমান সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহব্বায়ক সরোয়ার শোকরানা নান্না প্রমুখ।

সিলেট মৎস্য বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী বলেন, বন্যায় এ উপজেলার অনেক মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ ১২০ জন চাষীকে সরকারি প্রনোদনার আওতায় ২৫ কেজি করে মৎস্য খাবার দেওয়া হয়েছে। চাষীদের ক্ষতির তুলনায় এ প্রনোদনা হয়তো কিছুই না। তবে, সরকার মৎস্য চাষীদের পাশে আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর