সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সাইকেল পেয়ে খুশী; কমলগঞ্জের চাম্পারায় চা’বাগানের শিশু উন্নয়ন প্রকল্পের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫

দুর্গম চা বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য বাইসাইকেল পেল মৌলভীবাজারের কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী। সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেয়া হয়।

রবিবার (২৫ মে ) সকাল ১১টায় উপজেলার চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বাইসাইকেল বিতরনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ।

শিক্ষার্থী রক্তিমা নায়েক ও সাতলাইন এলাকার অশোক কুমার বাকতি বলেন, ‘প্রতিদিন পায়ে ৩ কিলোমিটার হেঁটে অনেকটা পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। বাইসাইকেল পাওয়ায় অনেক কষ্ট কমবে, এখন বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে স্কুলে যেতে পারবে।’

চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, ‘চাম্পারায় চা-বাগান থেকে মাধ্যমিক বিদ্যালয় অনেক দূর, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে যেতে অনেক সময় লাগে। প্রয়োজনের সময় যানবাহন পাওয়া যায় না। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই উদ্যোগে তাদের অনেক উপকারে আসবে।

উল্লেখ্য, চাম্পারায় চা বাগান শিশু উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীতে ৫০ জন শিক্ষার্থী পাশ্ববর্তী ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর