রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

ডেস্ক রিপোর্ট / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৫ থেকে ২৭ মে তিনদিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনু্িষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সংস্কার বোর্ড- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস কনফারেন্স অনু্িষ্ঠত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন। এ সময় তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে এ সম্পর্কে ব্যাপক প্রচার করা। ই-নামজারির আবেদন গ্রহণের পাশাপাশি ভূমিসেবা স্টল স্থাপন করা হবে, যেখানে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন, বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন কর তাৎক্ষণিকভাবে প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা দিনব্যাপী চালু থাকবে। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, মেলায় আগত সেবাপ্রার্থীগণের ভূমি ও ভূমি সেবা বিষয়ক অভিযোগ শুনানি, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা করা। আগত দর্শনার্থীদের যেকোন ভূমি বিষয়ক জিজ্ঞাসার জবাব প্রদানের জন্য সার্বক্ষণিক সেবাবুথে উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা নিয়োজিত থাকবে। মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা বিষয়ে বিভিন্ন লিফলেট, বুকলেট জনসচেতনতার জন্য নাগরিকের নিকট পৌছানো হবে।

মেলায় বেসরকারি পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের বুথ থাকবে, যেখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা সহায়তা নির্দেশিকা- ২০২৫ এর নির্ধারিত রেট অনুযাযী ভূমিসেবা প্রদান করা হবে। তাছাড়া উদ্বোধনী মেলায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের করা হবে। এ সময় কমলগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর