সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মুল্লুক চলো দিবস পালন

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মুল্লুক চলো দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ এ কন্দ।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, চা শ্রমিক নেতা শুভাস রবিদাশ, সুমন তাঁতী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯২১ সালের ২০ মে চা জনগোষ্ঠীর সদস্যরা সিলেট থেকে পায়ে হেটে চাঁদপুরের মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। তারা জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ গোর্খা বাহিনীর সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। এই ঘটনার ১০৪ বছর পেড়িয়ে গেছে। এখনো চা শ্রমিকদের মৌলিক অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় নি। সভা থেকে চা শ্রমিক নেতারা এই দিসবটিকে চা রাষ্টীয়ভাবে পালনের জন্য চা শ্রমিক দিবস হিসেবে ঘোষনা করার জন্য সরকারের কাছে দাবী জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর