রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

নায়িকা নুসরাত ফারিয়া আটক

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। তবে এখনও তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়াকে বর্তমানে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, তা যাচাই-বাছাই চলছে।

ভাটারা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। তবে এখন পর্যন্ত সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি।

ওসি আরও বলেন, “তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর