সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

“আমার বাবা আমাকে ধর্ষণ করছে, তাই মেরে ফেলছি” হত্যার পর লাইভে মেয়ে!

অনলাইন ডেস্ক / ৬৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজের বাবাকে হত্যার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করেন জান্নাত জাহান শিফা নামের এক তরুণী। পরে ফেসবুক লাইভে এসে হত্যাকাণ্ডের ভয়াবহ পেছনের কাহিনি প্রকাশ করেন তিনি।

নিহত আবদুস সাত্তার ছিলেন জান্নাতের biological (জৈবিক) বাবা। জানা গেছে, ২০২২ সালে শিফা নিজ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সিংড়া থানায় মামলা করেন। সেই মামলায় সাত্তার দীর্ঘদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও মেয়ের সঙ্গে বসবাস শুরু করেন এবং মামলা তুলে নিতে তাকে চাপ দিতে থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শিফা ভাতের সঙ্গে বিশটি ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাইয়ে অচেতন করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ফেসবুক লাইভে এসে শিফা বলেন, “কইছিলাম তোর রক্ত দিয়া গোসল করমু। দেখ, মইরা গেছোস। মেয়েদের র‍্যাপ করার সময় ভিডিও করার খুব শখ ছিল না তোর? আজ তোর ভিডিওই করা হচ্ছে। আমার ভিডিও কোথায় ভাইরাল করে দিবি বলছিলি না?”

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শিফা ও তার বাবা সাত্তার একসঙ্গেই বাসায় থাকতেন। মেয়েটির মায়ের সঙ্গে সাত্তারের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল বহু আগে।

ঘটনার পর পুলিশ জান্নাত জাহান শিফাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: https://www.facebook.com/watch/?v=1050201180311849&rdid=Qd3UfpFGJ0xQP5Zz


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর