শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

আটক হওয়া ১৫ জনকে কমলগঞ্জ থানায় সোপর্দ করলো বিজিবি

ডেস্ক রিপোর্ট / ৩২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে আটক হওয়া নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে তিন দিন পর কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির ধলই ক্যাম্পের দায়িত্বরত সুবেদার নাছির আহমেদের নেতৃত্বে একটি দল কমলগঞ্জ থানায় তাদের সোপর্দ করে।

এর আগে গত বুধবার ভোরে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ‘পুশ-ইন’ করার অভিযোগে ১৫ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে আছেন—নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার অন্তত ৬টি গ্রামের নারী-পুরুষ ও শিশু। এদের মধ্যে কয়েকজন শিশু ও একজন দুই বছরের শিশুকন্যাও রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “আটককৃত ১৫ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। যাচাই-বাছাই শেষে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

উল্লেখ্য, সম্প্রতি সীমান্তে এ ধরনের ‘পুশ-ইন’ কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় মানবাধিকারকর্মীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর