শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ক্যাম্পের ভেতর থেকে র‌্যাব সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫

চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের ভেতর থেকে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছ। তিনি র‍্যাব-৭ এ কর্মরত ছিলেন।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে পালাশ সাহার লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, পালাশ সাহা ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। র‍্যাব-৭-এ তিনি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় পালাশ সাহার লাশ তার অফিসরুমে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।’

আরিফ হোসেন আরও বলেন, ‘ঘটনাস্থলে তার পরিবারের বিষয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

জানা গেছে, র‍্যাব কর্মকর্তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা চমেক হাসপাতালে অবস্থান করছেন। খবর পেয়ে পালাশ সাহার স্ত্রী হাসপাতালে এসেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর