সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ব্রি-ধান ১০৮ চাষে সফল কৃষক মিঠু

ডেস্ক রিপোর্ট / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্রি ধান ১০৮ চাষে বাম্পার ফলন হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষক নাজমুল হাসান মিঠু আনন্দিত। সময়মতো সেচ দেওয়া, আধুনিক চাষাবাদ এবং সঠিক পরিচর্যা, রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ভাল ফলন হয়েছে। ব্রি ধান ১০৮ চাষে বাম্পার ফলনে লাভের আশা করছেন কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রামপুর ছাইয়াখালী হাওর এলাকার কৃষক সৈয়দ নাজমুল হাসান মিঠু।

তিনি জানান, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে বীজ নিয়ে বোরো মৌসুমে প্রথমবারের মতো ছাইয়াখালী হাওর এলাকায় এক একর জমিতে ১০৮ ধান চাষ করে অভাবনীয় ফলন হয়। সঠিক পরিচর্যা, রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলনও হয়েছে ভালো।

মঙ্গলবার (৬ মে) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফসল কর্তন ও মাঠ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা ড.হিরেন্দ্রনাথ বর্মন, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া আক্তার, কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তফা বিন আফজাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এমএ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অশ্বিনি কুমার সিংহ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, ব্রি ধান ১০৮ জাতের বীজ প্রাথমিক ভাবে উপজেলার তিন জন কৃষককে প্রদান করা হয়।অত্যান্ত ভাল ফলন হয়েছে।একর প্রতি প্রায় ৮০ মণ হবে।তিনি বলেন অন্যান্য কৃষকরাও আগামী মৌসুমে বোরো চাষে এ জাতের ধান আবাদ করবেন বলে তিনি মনে করেন।

বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা ড.হিরেন্দ্রনাথ বর্মন জানান, বাংলাদেশে ১১৫ জাতের ধান রয়েছে তার মধ্যে ব্রি ধান ১০৮ অন্যতম এবং এটি উন্নত একটি জাত, কম দিনে সর্বোচ্চ ফলন হয়। গুণগত মান অত্যন্ত ভালো হওয়ায় আমরা কৃষি অফিসের মাধ্যমে কৃষক বাছাই করে প্রদর্শনীর ব্যবস্থা করি।যাতে উচ্চ ফলনশীল এ ধান চাষে অন্যান্য কৃষক উৎসাহীত হন। ব্রি ধান ১০৮ চাষে সময় কম লাগে, খরচও কম এবং ফলন হয় ভালো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর