সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় ৩টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ৩টি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের রাজন আহমেদ মাসুম (২৪), সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম (১৯), পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ (২০) ও সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম (১৯)।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাশেম সরকার জানান, সোমবার দুপুরে বড়লেখা থানাধীন দাসেরবাজার সিএনজি স্ট্যান্ডে তিনজন সন্দেহভাজনসহ একটি চোরাই সিএনজি স্থানীয় জনতা আটক করে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তাকিম, সাইফুল ও সিরাজুল ইসলাম নামে ৩ জনকে আটক করে এবং একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সিএনজি চুরি করে বড়লেখার রাজন আহমদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজন আহমদ মাসুমকে চান্দগ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর