মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

মৌলভীবাজারে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে হুমকি

রাজন আবেদীন রাজু মৌলভীবাজার প্রতিনিধি: / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকাম বাজার এলাকায় এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, মারধর এবং টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটে স্থানীয় ছাবু মিয়ার ওয়ার্কশপের সামনে ব্যবসায়ী মোঃ হুমায়ুন কবির তার দোকানে যাওয়ার সময় অতর্কিতে সন্ত্রাসী হামলার শিকার হন। অভিযুক্তরা হলেন একই এলাকার কয়েছ মিয়া, মঈন মিয়া, নাজমিন বেগমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

ভুক্তভোগীর ভাই মোঃ মামুন মিয়া জানান, তার ভাই একটি মামলার বাদী, যা বর্তমানে আদালতে বিচারাধীন। সেই মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা সংঘবদ্ধভাবে তার ভাইয়ের পথরোধ করে মামলা তুলে নিতে চাপ দেয়। একপর্যায়ে কয়েছ মিয়া কাঠের বর্গা দিয়ে হুমায়ুনের মাথায় আঘাত করে ও মঈন মিয়া জিআই পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় তারা তার পকেটে থাকা ব্যবসার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

চিৎকারে আশপাশের লোকজন এসে হুমায়ুন কবিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চলে যাওয়ার সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই মোঃ মামুন মিয়া মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ উদ্দীন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর