সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

শান্তিগঞ্জে ভয়াবহ অ গ্নি কা ণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ পরিবার পুরোপুরি ভস্মীভূত এবং একটি পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছেন। মাথা গোঁজার ঠাঁইসহ সব হারিয়ে মানবেতর দিন পাড় করছে ক্ষতিগ্রস্ত এসব পরিবার।

সোমবার (৫ মে) রাত আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক বাল্ব বিষ্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের আড়াই ঘন্টার প্রচেষ্টায় ভোর ৫ টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- পাইকাপন ফুলবাড়ির দুলাল মিয়া, নাহেন মিয়া, কাহেন মিয়া, তুকাজ মিয়া ও সাইমুদ্দিন। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

দুলাল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ নাহেন মিয়া।

তিনি বলেন, ‌‘আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত দুলালের ঘর থেকে আমাদের ঘরে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। নিমিষেই আমাদের সবকিছু পুঁড়ে ছাই হয়ে গেছে। কোনোকিছুই অবশিষ্ট নেই।’

ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, আগুনে আমাদের সবকিছু পুড়িয়ে দিয়েছে। পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। বৈশাখ মাসে কষ্টে তোলা ধানও পুড়ে ক্ষতি হয়েছে। আসবাবপত্র, পরিধানের কাপড়, নগদ অর্থ, বাড়ির দলিলপত্র, এনআইডি, জন্মনিবন্ধনসহ গুরুত্বপুর্ণ নথি পুরোপুরি ভষ্মিভূত হয়েছে। সব হারিয়ে এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমাদের সরকারী-বেসরকারী সহযোগীতা প্রয়োজন।

শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী জানান, ‘ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগীতা পাঠাতে আমরা উদ্যোগ নিচ্ছি।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর