মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে সম্মাননা

ডেস্ক রিপোর্ট / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫

সামাজিক-মানবিক কর্মকাণ্ডে কাজের স্বীকৃতি স্বরূপ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেছে হাজী সেলিম ফাউন্ডেশন শ্রীমঙ্গল। এ উপলক্ষে শুক্রবার রাত ৯টায় উপজেলার সাতগাঁও বাজারে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীমঙ্গলের বহুমুখী সেচ্ছাসেবি সংগঠন হাজী সেলিম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী দুলাল এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের জন্য কাজ করে আসছে। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ৫৪টি সামাজিক ও মানবিক সংগঠনকে মানবিক-সামাজিক কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ইলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাশিদ ও গজল পরিবেশ করে দর্শকদের মাতিয়ে তুলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর