শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

হবিগঞ্জে মহান মে দিবস পালিত

অনলাইন ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

১লা মে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শুভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা: মোখলেছুর রহমান উজ্জ্বল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ব্যাকসের সভাপতি শামছুল হুদা, কলকারখানা পরিদর্শক পপি রানী দে এবং দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ছালেক মিয়া প্রমুখ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, শ্রমিকদের হাত ধরেই গড়ে উঠেছে এ দেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকদের ঘাম ও পরিশ্রম। এখনো অনেক শ্রমিককে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়, যদিও নামেমাত্র ৮ ঘণ্টা কাজের নিয়ম রয়েছে। শ্রমিকরা ভালো থাকলেই দেশ এগিয়ে যাবে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ঢাকায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহান মে দিবস উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর