মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

কুলাউড়ায় লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৫ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ মে, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৫ জন মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে পৌর শহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায়।

অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও মহিউদ্দিন বলেন, লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ। শুক্রবার বিকেলে পৌর শহর এলাকায় অভিযান পরিচালনা করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় ১৫ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর