শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে যারা

সালাহউদ্দিন শুভ / ২৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ। তবে চা বাগান ছাড়া বস্তিতে ভোটর উপস্থিত ছিলো কম। বিকেল ৪ টার পর গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।

কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নং কার্যালয়ের তথ্য মতে, কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর ছোট ভাই কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমানে আল ইসলাহ সমর্থীত প্রার্থী এম এ ওয়াহাব (বাল্ব) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী মুন্না রায় (ফুটবল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর