শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ভোটের আগে জিম্মি ২০ সংখ্যালঘু পরিবার

সালাহউদ্দিন শুভ / ৬১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দুই দিন আগে প্রায় ২০টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা অবৈধভাবে বন্ধ করে রেখেছে কামাল মিয়া নামে এক লোক। এই রাস্তা বন্ধ হওয়ার ফলে সাইকেল, মোটরসাইকেল কিংবা পায়ে হেটে বের হওয়া সম্ভব হচ্ছে না এলাকাবাসীর।

উপজেলার রামনগর মনিপুরী পাড়া এলাকার গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে একটি গলির অই রাস্তা আটকে রেখেছে কামাল মিয়া নামে একজন।

নাম প্রকাশে অনিচ্ছুক অই গলির বসবাসকারী বলেন, কামাল মিয়া একজন মাদকাসক্ত লোক। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে অই গলির সামনের দিকে থাকেন। সে কিছুদিন পর পর এলাকাবাসীর কাছে অই রাস্তা ব্যবহার করার জন্য চাদা চান। এলাকায় কোন সংখ্যালঘু পরিবারের বিয়ে লাগলে সে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও শ্রীমঙ্গল থানার ওসি একাধিক বার এই রাস্তা প্রতিবন্ধকতা খুলে দিয়ে গেছেন। যে রাস্তা কামাল মিয়া আটকে রেখেছে সেই রাস্তাটির জায়গা তার নিজের দাবী করলেও সেটা তার নয়। এই রাস্তার উপরে সরকারিভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইট সলিং করা। রাস্তার নিচ দিয়ে গ্যাসের লাইন আছে।

অই এলাকার একাধিক লোক বলেন, কামাল একটি দুষ্ট প্রকৃতির লোক। তার নামে চাঁদাবাজিসহ আদালতে একাধিক মামলা রয়েছে। তার পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় এলাকার লোকজন তার এই অত্যাচার সহ্য করে চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, সে (কামাল) চাচ্চে আমরা যেন ভোটে না যাই। সে কোন প্রার্থীর পক্ষে সেটা বুঝতে পারছি না। তবে এটা নিশ্চিত আমাদের ভোটে যাওয়া বন্ধ করতেই সে রাস্তা বন্ধ করে রেখেছে।

রাস্তা বন্ধের বিষয়ে জানতে অভিযুক্ত কামালকে একাধিবার মোটোফোনে কল দিলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি খবর পেয়েছি কামাল নামে যে লোকাটা রাস্তা বন্ধ করেছে সে মাদকাসক্ত। সে এর আগেও অনেকবার এধরনের কাজ করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এর আগেও কয়েকবার এই রাস্তাটা বন্ধ করে দেয় শুনেছি স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি সদস্য ও পুলিশ তখন খুলে দেয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর