সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

বড়লেখায় ওসির সাথে নিসচা’র মতবিনিময়

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

সড়ক দুর্ঘটনারোধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী’র ঘোষণার আলোকে ‘নো হেলমেট নো ফুয়েল’ এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী’র সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলার শাখা নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময়ে নিসচা নেতৃবৃন্দরা বলেন, বড়লেখা উপজেলায় প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এ ধরণের দুর্ঘটনারোধে অতিরিক্ত গতি ও মোটরসাইকেল চালকদের হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে পেট্রোলপাম্প কর্তৃপক্ষ যেন তেল বিক্রি না করে সে বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ‘নো হেলমেট নো ফুয়েল’ আইনের ঘোষণা দেন।

এসময় ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনারোধে মাননীয় মন্ত্রী মহোদয়ের সময়োপযোগী সিদান্তকে স্বাগত জানাই এবং নিসচা বড়লেখা উপজেলা শাখাকে সাথে নিয়ে অতি শীঘ্রই সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন অভিযান পরিচালনা করবে। তিনি নিসচা’র বিভিন্ন কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং দেশ সেরা সংগঠনে ভূষিত হওয়ায় নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, এহসান আহমদ ও সাদিকুর রহমান প্রমুখ

মতবিনিময় পরবর্তী সময়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীকে নিসচার পক্ষ থেকে লগো সম্বলিত মগ উপহার প্রদানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর