শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ দুইজন আটক

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মোঃ আল আমিন মিয়া ও মোঃ সুমন মিয়া। তারা দুজনই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা।

গতকাল (২২ মে) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদেরকে আটক করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ‘হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিকসায় একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে। গোপন সুত্রে পাওয়া এই তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকসা থেকে দুই জনকে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে পেচানো দুটি বান্ডিল থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।’

এ ঘটনায় আটককৃত দুই ব্যাক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর