মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২মে) দুপুর ২টায় উপজেলার সরকারি গনমহা বিদ্যালয়ের হল রুমে ভোট গ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

কমলগঞ্জ উপজেলা নিবার্চন কার্যালয়ের আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট ও রিটার্নিং অফিসার ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মোসা. শাহীনা আক্তার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন নিবার্চন কার্যালয়ে সকল কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,ব্যাংক কর্মকর্তা ও স্কুল কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য-আগামী ২৯ মে ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্টিত হবে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়।