সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

ডেস্ক রিপোর্ট / ৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর মুন্সিবাজার ইউনিয়নের হরিচরণ গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর