রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত স্থানীয়রা অংশগ্রহণ করেন। রোববার দুপুরে পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে এর আয়োজন করা হয়। মগড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, ‘বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে মহড়া ও গণসংযোগের এটি একটি চলমান প্রক্রিয়া। এছাড়া অগ্নি ঝঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কার্যক্রম চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী, ‌‘কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ, লিডার মিজানুর রহমানসহ ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন।’

অগ্নিকান্ডে ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর