শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে এবং প্রস্তুত রয়েছে। আমরা আগামী দিনেও এদেশের মানুষের কাঙ্খিত সেবা দিতে চাই। শনিবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স গেটে নির্মিত বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটা মৃত্যুঞ্জয়ী এবং মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে উপরোক্ত মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরও বলেন, সকলের সহযোগীতায় এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন প্রজন্ম এ টেরাকোটা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। টেরাকোটায় বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তর এর গণঅভ্যুত্থান, সত্তর এর নির্বাচন, ৭ মার্চের ভাষণ, রাজারবাগে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ এবং মুক্তিযুদ্ধে মৌলভীবাজার জেলার বীর শহীদ সদস্যদের অবদান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রতিচ্ছবি স্থান পেয়েছে।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সিলেট রেঞ্জ ও মৌলভীবাজার জেলায় কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ সিলেট রেঞ্জের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর