রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহাসিক উসমানগড় মাঠে প্রস্তাবিত উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টায় উসমানগড় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

উসমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড সিকন্দর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সিরাজ খান, হাজীপুর ইউপি সদস্য আব্দুল মুনিম, মাহমুদুর রহমান বাদশা, সাজিদ আলী, মুফতি মোশাহিদ কাসিমী, ছয়ফুল আলম, বিল্লাল হোসেন, বিমল দত্ত, শাহজাহান আলী রাজু, আফরোজ আলী, সিরাজুল ইসলাম সুরুকী, শাহীন মুন্সি, মনির খান, লায়েক খান প্রমুখ।

জনসভায় বক্তারা বলেন, কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত উসমানগড়ে অবিলম্বে উপজেলা স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান এবং দখলদারদের কবল থেকে উসমানগড় মাঠ দখলমুক্তের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে সরকারের বিপুল পরিমান খাসজমি সমৃদ্ধ পাঠানবীর খাজা উসমানের স্মৃতি বিজড়িত উসমানগড়ে প্রশাসনিক থানা ও পরবর্তীতে উপজেলা স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
নোট: ছবি সংযুক্ত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর