মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

জুড়ীতে খুনি জুনেদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কলেজ ছাত্র আবু তাহের মামুনের খুনি ঘাতক জুনেদের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৬ মে) জুড়ী বিজিবি (কাাম্প চত্বরে) অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আব্দুল লতিফ, ইমরুল ইসলাম, মুজিবুর রহমান সুমন,সাপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন, ছাত্রলীগের নেতা মহিবুর রহমান রুবেল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া, নিহতের চাচা আসুক মিয়া,নিহতের দাদা হাজী তোতা মিয়া প্রমুখ। বক্তারা খুনির ফাঁসীর দাবী করেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল জুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়।

নিহতের মা জিবা বেগম বলেন, আমার ছেলের হত্যাকারী ঘাতক জুনেদের ফাঁসি চাই।

উল্লেখ্য- নিহত কলেজছাত্র আবু তাহের আহমদ মামুন (২০) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের কাজল মিয়ার ছেলে। মামুন কুলাউড়া উপজেলার কুলাউড়া সরকারি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর