শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট উদ্বোধন

অনলাইন ডেস্ক / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন হয়েছে মঙ্গলবার। এদিন সকালে বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটে ৩৯৮ জন যাত্রী মদিনার পথে যাত্রা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ ও বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর