রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার-প্রচারনায় ১০ প্রার্থী

ডেস্ক রিপোর্ট / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪

তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বচনে প্রতীক পেয়ে মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ১০ জন প্রার্থী। সোমবার (১৩ মে) রিটানিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা।

এবারে এ উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান (আনারস), উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মধ্যে মোহাম্মদ আলমগীর চৌধুরী (চশমা), মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব), মোঃ সিদ্দেক আলী (তালা), নিরঞ্জন দেব (মাইক) ও সুনীল কুমার মৃধা (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) ও মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক পেয়েছেন।

এদিকে প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়েছেন ব্যাপক প্রচার প্রচারণা।

৩য় ধাপে আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ উপজেলায় মোট ভোটার ২১১৫৪৭ জন।

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট শাহীনা আক্তার প্রতিদ্বন্ধী প্রার্ধীদের মধ্যে প্রতীত বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর