রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলের চা বাগানে ৩১৬ জন শিশু ও মায়েদর মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ গবাদি পশু বিতরন

রিপোটার : / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪


চা বাগানের ৩১৬ জন শিশু ও মায়েদের মাঝে স্কুল সামগ্রী, স্বাস্থ্য উপকরন এবং গবাদিপশু ছাগল বিতরন করা হয়েছে।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় মঙ্গলবার (৭ মে ) সকাল ১০টায় প্রকল্পের শিশু শিক্ষার্থী ও মায়েদর মাঝে এই উপকরন গুলো বিতরন করা হয়।

প্রকল্প অফিসে অনুষ্ঠিত উপকরন বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জাগছড়া প্রকল্প ব্যবস্থাপক লুকাস রাংসাই,গণমাধ্যম কর্মী সাজু মারছিয়াং প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর সমাজকর্মী রিবিকা মাহাপাত্র। এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক উইলিয়াম পাত্র, সমাজকর্মী ফ্লোরিস আমসে ও রাইমন বিশ্বাস।

এসময় প্রকল্পের ৩১৬ জন শিশু এবং ১৫ জন নবজাতক ও মায়েদর মাঝে ১৫ টি মশারী,১৫ টি বেবী ড্রেস, ১৫ টি ওয়াটার ফিল্টার, ১৫ টি ঝুড়ি, ১৫ টি ছাগল সহ, প্রকল্পের শিশু শিক্ষার্থীদের মাঝে ২ টি করে সাবান, ১টি টুথব্রাশ, ৫০০ গ্রা: ডিটারজেন্ট পাউডার, ১ টি স্যাভলন লিকুইড, ৩ টি খাতা, ১টি কলম, ১৩৫ জন শিশুদের জন্য স্কুল ড্রেস, ২৮৮ জন শিশুদের ১ টি করে ছাতা বিতরন করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর