রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

সাজু মারছিয়াং ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪

তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী,৩ জন পুরুষ ও ৩ মহিলা ভাইস-চেয়ারম্যান অন-লাইনে বৃহস্পতিবার (২ মে) সর্বশেষ তারিখে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা যায়।

চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, তিনি কাপ-পিরিচ প্রতীক চেয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আছকির মিয়া, তিনি মোটর সাইকেল প্রতিক চেয়েছেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আফজল হক, তিনি ঘোড়া প্রতিক চেয়েছেন ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, তিনি আনারস প্রতিক চেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এম এ নোমানী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস-চেয়াম্যান ও পৌরসভা আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সদস্য মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন আহমেদের স্ত্রী হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে,প্রার্থীতা প্রত্যাহার ১২ মে, প্রতিক বরাদ্ধ ১৩ মে ও ভোট গ্রহন ২৯ মে অনুষ্ঠিত হবে বলে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো.আতাউল হক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর