মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪

মৌলভীবাজার কমলগঞ্জে বিদুৎ স্পৃষ্ট হয়ে ইমন মিয়া (৯) নামে এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছেন। বুধবার (১ মে) সকাল ১০ টায় সদর ইউনিয়নের সড়ইবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের ইনছান মিয়ার ছেলে। ইমন মিয়া স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের সড়ইবাড়ী গ্রামে প্রতিবেশীর বাড়ীর পাশে বিদ্যুৎ এর খুঁটির সাথে লাগানো তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমন মিয়া। স্থানীরা ও ইমনের মামা মুফতি মো. আব্দুল করিম বেগ প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থা গুরুতর দেখলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমনের মামা মুফতি মো. আব্দুল করিম বেগ ইমন মিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর