রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী

সংসদে শমশেরনগর বিমানবন্দর নিয়ে জোরালো বক্তব্য: এম নাসির রহমান ও হাজী মুজিবকে কমলগঞ্জবাসীর অভিনন্দন

এম এ ওয়াহিদ রুলু / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রোববার সংসদ অধিবেশনে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসির রহমান এমপি রাষ্ট্রীয় স্বীকৃত পর্যটন জেলা মৌলভীবাজার এবং ঐতিহাসিক শমশেরনগর বিমানবন্দর নিয়ে আঞ্চলিক ও জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

সংসদে তিনি শমশেরনগর বিমানবন্দরের ইতিহাস, গুরুত্ব এবং বর্তমান বাস্তবতা তুলে ধরেন। বিশেষ করে বিমানবন্দরের ২০৪ একর বেদখল ভূমি উদ্ধারের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই ভূমি বিভিন্নভাবে দখলে রয়েছে, যা দ্রুত তদন্ত সাপেক্ষে উদ্ধার করা জরুরি।

  • ইতিহাসের প্রেক্ষাপটে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শমশেরনগর এলাকায় তৎকালীন মেজর জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। সেই ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় শমশেরনগর বিমানবন্দরটি তাঁর নামে নামকরণেরও দাবি জানিয়েছেন অনেকে।

স্থানীয়রা বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান-এর সুযোগ্য পুত্র এম নাসির রহমান এমপি বিমানবন্দরের সঠিক তথ্য সংসদে তুলে ধরে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি নতুনভাবে সামনে এনেছেন।

অন্যদিকে, কয়েকদিন আগে সংসদ অধিবেশনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালুর বিষয়ে জোরালো বক্তব্য রাখেন। এজন্য তাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কমলগঞ্জবাসী।

স্থানীয়দের আশা, দুই সংসদ সদস্যের এই উদ্যোগের ফলে শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালু, বেদখল জমি উদ্ধার এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর