সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২এপ্রিল) আলীনগর মুসলিম পঞ্চায়েতের উদ্যোগে এবং বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরামের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। আলীনগর চা বাগানের মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় মনু-ধলই ভ্যালির ২৩টি চা বাগানের মুসলিম পঞ্চায়েতের সদস্য ও ছাত্র-যুবকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মহব্বত মিয়া ও রিয়াজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরামের সভাপতি সরফরাজ সাজু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ, ইরাজ আহমেদ ও ইকবাল হোসেন।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এম এ আহাদ মিয়া, উপদেষ্টা হারুনুর রশিদ হারুন ও উসমান হোসেন, চুনারুঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলামসহ আরও অনেকে।

বক্তারা চা বাগান এলাকার মুসলিম জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর