শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

হাসপাতাল কোয়ার্টার থেকে বিরল ‘কালনাগিনী’ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

ডেস্ক রিপোর্ট / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে কোয়ার্টারের তৃতীয় তলায় অবস্থিত শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। 

পরিবারের সদস্যরা হঠাৎ সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়লে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, উদ্ধার করা ‘কালনাগিনী’ সাপটি কিছু সময় পর্যবেক্ষণে রাখার পর রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, ‘কালনাগিনী’ সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি সাধারণত বনাঞ্চলে বসবাস করে এবং এ সাপকে ঘিরে বিভিন্ন লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।

তিনি আরও বলেন, কোথাও এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর