সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে বসতঘর ও দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া হাছন মিয়ার পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি আগুনে পুড়ে উপজেলার উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়ার বসতঘর, দোকান এবং আরো ৩’টি দোকান ভস্মিভূত হয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পরিবারটি। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত হাছন মিয়ার পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর