সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০এপ্রিল) বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর