সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড় পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ‘বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ তাকে আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোঃ কাজী নাজমুল হক জানান, প্রাণীটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রাণী অসুস্থ, সুস্থ করে তুলে অবমুক্ত করা হবে লাউয়াছড়া বনে।

উল্লেখ্য, লজ্জাবতী বানর একটি নিশাচর ও সংরক্ষিত বন্যপ্রাণী, যা বাংলাদেশে বিরল হিসেবে বিবেচিত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর