সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বাষির্ক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত

ডেস্ক রিপোর্ট / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের বাষির্ক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টান বুধবার দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

আস্বিয়া কে.জি স্কুল পরিচালনা কমিটির সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্কুল পরিচালনা কমিটির সদস্য দুরুদ আহমেদ, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমদ চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্কুল পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহীন, অধ্যক্ষ মমতা রানী সিনহা, প্রতিষ্টাতার সহধর্মিণী আলেয়া বেগম ও শিক্ষক সমরেন্দুসেনগুপ্ত বুলবুল।

বক্তব্য রাখেন অভিভাবক আলমগীর হোসেন, মুন্না চৌধুরী, ফজলুর রহমান, স্কুলের শিক্ষক আবুল কাসেম ও নুরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্টানে ১১টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য- গত সপ্তাহে বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। আজ বুধবার বিজয়ীদের মধ্য পুরস্কার তুলে দেয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর