শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সুজনের উদ্যোগে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত কমলগঞ্জে পাঁচ শতাধিক দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকরা পেয়েছে জেলা প্রশাসকের উপহার শীতবস্ত্র ‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ, টিকিট দেওয়ার কথা বলে অন্য দল শিরক করছে’: মৌলভীবাজারে তারেক রহমান কমলগঞ্জে বরই চাষে আজাদুর রহমানের সাফল্য কমলগঞ্জে ফসলি জমির মাটি যাচ্ছে বসত ভিটায় শ্রীমঙ্গলে বালিকা ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত মানবিকতায় কমলগঞ্জ প্রেসক্লাব: দুই শতাধিক শীতার্তের মাঝে উষ্ণতা বিতরণ শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভা শাকসু নির্বাচন: ‘সাধারণের ঐক্যস্বর’প্যানেলের ৯ দফা ইশতেহার, কী আছে এতে? ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই: আসিফ মাহমুদ

মৌলভীবাজারে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত প্রধান শিক্ষক রাশেদা বেগম এর অপসারণ চান শিক্ষার্থী, অভিভাবক ও জেলার সচেতনমহল। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানবন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা মানববন্ধনে বের হতে চাইলে প্রধান শিক্ষক রাশেদা বেগম ও তার সহযোগি খন্ডকালিন শিক্ষক আবুল কালাম ও আব্দুল হামিদ জুয়েল শিক্ষার্থীদের বাধাদেন এবং শারিরীকভাবে লাঞ্চিত করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলার সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন। তারা রাশেদা বেগমের অপসারণ চান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক রাশেদা যোগদানের পর থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। ২০১৮ সাল থেকে বিদ্যালয়ে অভ্যন্তরীন কোন অডিট কার্যক্রম করতে দেননি। অনলাইনে বেতন ও ভর্তি ফি নেয়ার কথা থাকলেও তিনি রশিদ ছাড়া হাতে হাতে টাকা গ্রহণ করতেন। ছাত্রী ও অভিভাবকদের সাথে দুর্বব্যবহার করেন। তার স্বৈরাচারী আচরণে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা ক্লাসে আসেন না। ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের লেখাপড়ারমান। মানববন্ধনে বিদ্যালয়ের ৩’শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর