সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৩৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার(১৪ এপ্রিল) রাতে উপজেলার শমশেরনগর চা বাগানের রাজটিলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মন্দর বাউরি ভুট্টো, জহিরুল ইসলাম ও কৃষ্ণ মাদ্রাজি।

পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শমশেরনগর চা বাগানের রাজটিলা এলাকায় লক্ষ্মন্দর বাউরি ভুট্টোর বসতঘর থেকে গাঁজা বিক্রির সময় তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ভুট্টো ও জহিরুলের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর