সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র জনসচেতনতামূলক সভা

ডেস্ক রিপোর্ট / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে মোকাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা কমলগঞ্জ উপজেলার গোলের হাওর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ রোধ, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেরণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিবিজিএম, পিএসসি। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম। কারণ আপনারা এখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আপনাদের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা এবং বিজিবি’র টহল তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

সভায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর