শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে অগ্নিকান্ডে মারা গেলেন দগ্ধ দুরুদ মিয়া

ডেস্ক রিপোর্ট / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
মৃত দুরুদ মিয়া।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনীস্থ শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো. দুরুদ মিয়া অগ্নিদগ্ধ হয়ে ২দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ১৪ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় মারা করেছেন। তার মূত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত শনিবার (১২এপ্রিল) ভোরে রাতে তার বসত বাড়ীতে আগুন লেগে ছিল। আগুনের তাপে দুরুদ মিয়া ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় জলন্ত ঘরের ছাদ তার উপরে আছড়ে পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আগুনে দগ্ধ হয়। তার চিৎকার শুনে হোটেল ম্যানেজার আবুল কালাম আগুন নেভাতে এগিয়ে গেলে তিনিও আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিকায় সম্পূর্ণ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

দুরুদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী জানান, অগ্নিকান্ডে মুহুর্তেই সবকিছু শেষ হয়ে গেছে। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার ২দিন পর চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে বিকাল ৩টায় আমার বাবা মারা যান।

দুরুদ মিয়ার মূত্যুর সংবাদ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামের বাড়ীতে পৌঁছলে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা থেকে লাশ আসার পর গ্রামের বাড়িতে দাফন কাজ সম্পূর্ণ হবে। মূত্যুকালে তিনি স্ত্রী,৩ মেয়ে ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর