শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণের আয়োজন করলো “কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়”

ডেস্ক রিপোর্ট / ৩১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের আয়োজনে এই বাংলা নববর্ষ ১৪৩২ বরণ সহ পিঠা মেলার আয়োজন করা হয়। পরে ‘এসো হে বৈশাখ’ গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়।

প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ এর নেতৃত্বে স্কুল থেকে সকাল সাড়ে ১০টায় ছাত্র, শিক্ষক,অভিভাবক ও অতিথিদের নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় অংশগ্রহন করেন- কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি সামছুজ্জামান চৌধুরী রাহেল, সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, সার্জেন্ট আবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য রাসেল হাসান বখ্ত, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন শুভ, সাংবাদিক পারভেজ আহমদ, জাহেদ আহমদ,রাজন আবেদীন রাজু, আব্দুল কাইয়ুম কামরুল ও কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।

এছাড়া বিদ্যালয়ের আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাঙালি খাবারের আয়োজন করা হয়। বৈশাখকে কেন্দ্র করে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীণ ঐতিহ্যের পিঠার স্টল বসে ছিল।

প্রধান শিক্ষক আহমদ সিরাজ বলেন,”নববর্ষ” কোনো দিবস পালনের অপেক্ষা না করেই বাংলা, বাঙ্গালী তথা এদেশের লোক-মানুষের নাড়ির স্পন্দন ও হৃদপিণ্ড। জাতির স্বরূপ অবয়ব এইদিনে যেভাবে উন্মোচিত হয় তা আর কোনটিতে এভাবে হয়না বলে জাতির সম্প্রীত, ঐক্য ও সমগ্রতাকে উচ্চমাত্রায় বহন করে। বাংলা নববর্ষের মাহাত্ম্যের অনন্য দিক এটি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর