মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হলেন মুয়াজ্জিন

ডেস্ক রিপোর্ট / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (২৬) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকালে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণবাজারের দিকে যাচ্ছিলো।

এ সময় ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উলটোদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর