সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতাল এর আয়োজনে এবং ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারেটির অর্থায়নে প্রথমবারের মতো স্থানীয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতা ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে শমশেরনগর সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী।

অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, এটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ উস্তাওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, পতন ঊষার স্কুল এন্ড কলেজ, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ এবং কমলগঞ্জ তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ক্ষতস্থানে ব্যান্ডেজ পদ্ধতি, অজ্ঞান রোগীর প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণের কৌশল, পোড়ার প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শমশেরনগর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন দলে ভাগ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা সহজভাবে বিষয়গুলো আত্মস্থ করতে পারে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সভাপতি সেলিম চৌধুরী। তিনি বলেন, “স্বাস্থ্যসচেতন জাতি গড়তে হলে আমাদের শুরুর দিকেই নতুন প্রজন্মকে স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান দিতে হবে। এটি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নে নয়, সমাজের সার্বিক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শমশেরনগর হাসপাতাল কমিউনিটির সহ সভাপতি মুজিবুর রহমান রন্জুর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইংল্যান্ডে কমিউনিটির সহ সভাপতি আলাউর রহমান খান শাহীন।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তারা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়েছে, তেমনি নিজেদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পেরেছে। জরুরি মুহূর্তে সহপাঠী, পরিবার বা আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক ও প্রয়োজনীয় দক্ষতা তারা অর্জন করেছে।

শমশেরনগর হাসপাতালের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীই জানান, এর আগে তারা এমন প্রশিক্ষণ কখনো অংশগ্রহণ করেনি এবং তারা এ অভিজ্ঞতাকে জীবনভর কাজে লাগাতে চায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর