মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি শিমুল র‌্যাবের হাতে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৪৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি শিমুল আহমেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুল আহমেদ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের ছেলে। তিনি পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি।

শনিবার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ছেলে শিমুল পুলিশ হত্যাচেষ্টা মামলার আসামি। শুক্রবার সন্ধ্যায় তাকে ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শিমুলকে কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে কমলগঞ্জ থানা পুলিশ শিমুলকে আটক করে। পরে থানায় নিয়ে আসার পথে ইসলামপুর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও তার লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, র‌্যাব-৯ এর সদস্যরা আসামি শিমুলকে থানায় হস্তান্তর করেছে। আমরা এখন তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার তথ্য যাচাই-বাছাই করছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর