বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ৩১ পরীক্ষার্থী অনুপস্থিত

ডেস্ক রিপোর্ট / ১০৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় ৩১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় পর্যন্ত উপজেলার সাব সেন্টারসহ ১০টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, পরীক্ষার প্রথম দিনই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩১জন পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এস.এস.সি পরীক্ষায় মাদ্রাসা ও ভোকেশনাল মিলে ২ হাজার ৭শ ৭৯জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩১জন অনুপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৬৪ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১৩ জন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫২৯ জনের মধ্যে অনুপস্থিত ০৩, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৫৭৯ জনের মধ্যে অনুপস্থিত ০৮, এ এ টিএম উচ্চ বিদ্যালয়ে ৫২৬ জনের মধ্যে ০২ ও সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় ৩৪০ জনের মধ্যে ০৫ অনুপস্থিত ছিল। কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা সামসুন নাহার পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করে জানান, কমলগঞ্জের পরীক্ষা কেন্দ্র গুলোতে অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর