সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে কারাদন্ড ও জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

দীর্ঘদিন থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকার ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তুলে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে একটি চক্র। এতে নদীর প্রতিরক্ষা বাঁধ হুমকির মূখে পড়েছে,ক্ষতি হচ্ছে পরিবেশের, পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকা থেকে সেনাবাহিনী ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলার শ্রীপুর (কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরজনকে ২লক্ষ টাকা জরিমানা সহ অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে, এখন পর্যন্ত জরিমানার টাকা আদায় করা যায়নি, জরিমানার টাকা আদায় না হলে তাকে জেলে প্রেরণ করা হবে। এছাড়া অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর