বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে কর্ণেল মো.সালেহ আহমদ এর মতবিনিমিয়

ডেস্ক রিপোর্ট / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মো.সালেহ আহমদ।

তিনি রবিবার (৬ এপ্রিল) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশে জুলাই ২৪ গণ অভ্যুথানের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ও ড.মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে।এই পরিবর্তন নিশ্চিতভাবে ইতিবাচক, এ ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি জানান, কোন রাজনৈতিক দলে এখনো যোগ দেইনি তবে ভবিষ্যতের বিষয়টি সময়েই বলে দিবে।


মতবিনিময় সভায় মো.সালেহ আহমদ আরও বলেন, লেখাপড়া শেষ করে ১৯৭৯ সনের শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান এবং ১৯৮১ সনের জানুয়ারীতে বাংলাদেশ মিলিটারী একাডেমী ৭ম দীর্ঘমেয়াদী কোর্সে যোগদান ও প্রশিক্ষণ শেষে ১৯৮২ সালের নভেম্বর মাসে কমিশন প্রাপ্ত হই এবং গ্রাজুয়েশন সম্পন্ন করি। নানাবিধ প্রশিক্ষণ এবং পদোন্নতি প্রাপ্ত হয়ে কর্নেল পদবীতে ১৩ মে ২০১১ তারিখে তৎক্ষালীন সরকার আমাকে অবসর প্রদান করে।

তিনি বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য, সকল শ্রেণী পেশার মানুষের সেবা করতে সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্নেল মো.সালেহ আহমদ ১৯৬১ সনের ৩রা মার্চ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলের হাওর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭৮ সনে মৌলভীবাজার সরকারী কলেজে ডিগ্রী পড়া অবস্থায় চাকুরীতে চলে যান এবং ১৯৭৯ সনের শেষের দিকে সেনাবাহিনীর চাকুরির যাত্রা শুরু করেন।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সেনাবাহিনীর সার্জেন্ট(অব:) আবুল হোসেন,শাহিন আহমেদ,তৈয়ব আলী,সাবেক কর্পোঃআসহাব উদ্দিন,মনিরুজ্জামান, (অব:ল্যাঃকর্পোঃ) রিজভী আহমেদসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর