বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মৌলভীবাজারে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট / ৩৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে বেড়াতে এসে পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থান করছেন। পায়ে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।

জানা যায়, ঈদের ছুটিতে সিলেট ও মৌলভীবাজারে পরিবার নিয়ে বেড়াতে আসেন নাহিদ ইসলাম। ৩ এপ্রিল তিনি প্রথমে সিলেট যান। সেখানে বেড়ানোর সময় পায়ে মোচড় লাগে। তাৎক্ষণিক তিনি কোন সমস্যা অনুভব করেননি। ঈদের ছুটিতে হাসপাতালে ডাক্তার না থাকার কারণে তখন চিকিৎসা নেওয়া হয়নি। তারপরও সেখানে ব্যবস্থা করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে অর্থপেডিক্সের ডাক্তার জোবায়ের আহমদকে দেখানো হয়। তিনি পায়ে বেন্ডিজ করে দেন। পরে গতকাল ৪ এপ্রিল নাহিদ ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসেন। এখানে এসে পায়ে ব্যথা অনুভব করেন এবং পা ফুলে যায়। এখান থেকে তাকে তাৎক্ষণিক শ্রীমঙ্গলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরিক্ষার পর তার পায়ে একটি আঘাতের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসা শেষে নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে অবস্থান করছেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ জানান, নাহিদ ইসলাম ৩ এপ্রিল সিলেটে পায়ে আঘাত পান। তখন বিষয়টি টের পাননি। শ্রীমঙ্গলে আসার পর পা ফুলে যায়। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার পায়ে একটি স্ট্রেচ ধরা পড়ে। নাহিদ ইসলাম বর্তমানে ভালো আছেন। পায়ের আঘাত তেমন মারাত্বক নয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর