রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ উদযাপিত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি: / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মণিপুরী সংস্কৃতির নানা বৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। গত রোববার (৩০মার্চ) উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে মণিপুরীদের ঐতিহ্যবাহী মণিপুরী নববর্ষ (চেরাউবা কুম্মৈ ৩৪২৩) উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মণিপুরী চৈরাউবা উদযাপন কমিটির আহব্বায়ক প্রদীপ কুমার সিংহ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পরিমল সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ,জাতীয় রাজস্ব বোর্ড এর অতিরিক্ত কর কমিশনার শান্ত কুমার সিংহ, সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় এর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ,কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়েন্ত কুমার সিংহ প্রমুখ।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২৩তম বর্ষ গত রোববার ৩০মার্চ অনুষ্টিত হয়। অন্যান্য বছরের মতো এবারও এই দিন মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউব কুম্মৈ ৩৪২৩’ উদযাপনের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।

এ বছর উৎসবকে কেন্দ্র করে আলোচনা সভা ছাড়া ও নানা আয়োজনের মধ্যে ছিল ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে পতাকা উত্তোলন, সারোইখাংবা, কারি খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সন্ধ্যায় রয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও মণিপুরীদের ঐতিহ্যবাহী থাবল চোংবা অনুষ্ঠান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর